প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

‘চোরের দলের খেলা কবে’ সার্চ করলেই আসছে আর্জেন্টিনার ম্যাচ! কাহিনী কি??

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফুটবলপ্রেমীদের উন্মাদনা এখন তুঙ্গে। এরই মধ্যে এক অদ্ভুত ও হাস্যকর কাণ্ড ঘটেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগলে। সার্চ বক্সে বাংলায় ‘চোরের দলের খেলা কবে’ লিখে অনুসন্ধান করলেই ভেসে উঠছে আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের হাইভোল্টেজ সেমিফাইনাল ম্যাচের সময়সূচি!

ইন্টারনেটে বিষয়টি ছড়িয়ে পড়তেই ফুটবল সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা ও হাসাহাসি।

বর্তমানে গুগলে এই বাক্যটি লিখে সার্চ দিলে দেখা যাচ্ছে, ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটি আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
কেন এমন অদ্ভুত ফলাফল?

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এটি ফিফা বা গুগলের কোনো আনুষ্ঠানিক ঘোষণা কিংবা স্বীকৃতি নয়। বরং এটি গুগলের সার্চ অ্যালগরিদমের একটি বিশেষ ট্রেন্ড। দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে (বিশেষ করে ফেসবুক ও টিকটকে) প্রতিপক্ষ দলের সমর্থকেরা ট্রোল ও ব্যঙ্গ করে আর্জেন্টিনাকে ‘চোরের দল’ বলে সম্বোধন করে আসছেন। বিশেষ করে ১৯৮৬ বিশ্বকাপে ডিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলটিকে কেন্দ্র করে প্রতিপক্ষ সমর্থকেরা এই খোঁচাটি দিয়ে থাকেন।

চলতি বিশ্বকাপকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এই সংক্রান্ত ট্রোল, মিম এবং পোস্টের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। ফলে গুগলের সার্চ ইঞ্জিন এই নির্দিষ্ট শব্দগুচ্ছ বা কি-ওয়ার্ডের সঙ্গে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের একটি সংযোগ তৈরি করে নিয়েছে। প্রচুর মানুষ কৌতূহলবশত এটি সার্চ করায় গুগলের ট্রেন্ডিংয়েও এটি যুক্ত হয়ে গেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন