প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে সরকারি খাল ভরাট করায় ২০ হাজার টাকা অর্থদণ্ড

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬

শাহরাস্তি উপজেলার সুচিপাড়া উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ড হাড়াইরপাড়া গ্রামের আব্দুর রহিম নামে এক ব্যাক্তি সরকারি খালছ ভরাট করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক দিকনির্দেশনায় স্থানীয় এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এই অর্থদন্ড প্রদান করেন।

মঙ্গলবার ১৪ জুলাই এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান, সরেজমিন তদন্তে গিয়ে সরকারি খাল ভরাটের সত্যতা পাওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ঙ) ও ১৫(১) ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়। সরকারি খাল, জলাশয় ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা জানান, অভিযুক্ত ব্যক্তিকে আগামী ১৫ দিনের মধ্যে সরকারি খালে ফেলা বালি ও মাটি অপসারণ করে খালটি পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা বাস্তবায়ন না হলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মান্নান, শাহরাস্তি থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ ও সঙ্গীয় পুলিশ ফোর্স।
ক্যাপশনঃ শাহরাস্তিতে সরকারি খাল ভরাট করায় অর্থদন্ড। পাশে ভরাটকৃত খাল।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন