প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জ বর্ণমালা কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য, দুইজন পেল ট্যালেন্টপুল বৃত্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬

ফরিদগঞ্জের স্বনামধন্য বেসরকারি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করেছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২০২৫ সালের পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী পাঁচজন শিক্ষার্থীর সবাই বৃত্তি লাভ করেছে। এর মধ্যে দুইজন শিক্ষার্থী ট্যালেন্টপুল বৃত্তি অর্জন করে প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছে।

শিক্ষার্থীদের এ অসাধারণ সাফল্যে অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. তানভীর হোসেন সামির-এর বাবা আব্দুল্লাহ সুমন সন্তানের এই অর্জনের জন্য প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সার্বিক শিক্ষা ব্যবস্থার অবদানের কথা উল্লেখ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সাফল্যে বর্ণমালা কিন্ডারগার্টেনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদিন বলেন, এই কৃতিত্বের পেছনে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এবং শিক্ষক-শিক্ষিকাদের নিরলস প্রচেষ্টাই মূল ভূমিকা পালন করেছে। তিনি ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠানটির ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন