প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি জিয়া স্পোর্টিং ক্লাব বনাম আন-নূর ইসলামি পাঠাগারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬

মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি, শিক্ষার পাশাপাশি খেলাধুলা নিয়ে এগিয়ে চলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ জুলাই সকালে শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাহরাস্তি জিয়া স্পোর্টিং ক্লাব বনাম আন – নূর ইসলামি পাঠাগারের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

জিয়া স্পোর্টিং ক্লাবকে
৩-১ গোলের ব্যবধানে হারিয়ে জয় লাভ করে আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদ।

আন-নূর ইসলামি পাঠাগারের সুজন ভূইয়া ১টি গোল করে ,বাকি ২ টি গোল করেন তানভীর। অপরদিকে
জিয়া স্পোর্টিং ক্লাবের পক্ষে ১টি গোল করেন হৃদয়।

খেলা শেষে বিজয়ী এবং রানার আপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ সভাপতি, শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন