প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে নতুন আঙ্গিকে আলিফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে আলিফ ডায়াগনস্টিক সেন্টার নতুন আঙ্গিকে তাদের কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলিফ ডায়াগনস্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।

বক্তারা বলেন,হাজীগঞ্জে আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আলিফ ডায়াগনস্টিক সেন্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং এর মাধ্যমে এলাকাবাসী উন্নত, নির্ভুল ও মানসম্মত রোগ নির্ণয় সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন।

স্বাগত বক্তব্যে আলিফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কিরণ তালুকদার বলেন,“হাজীগঞ্জে এই প্রথম আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শুরু করছি। রোগীদের নির্ভুল রিপোর্ট,দ্রুত সেবা এবং সর্বোচ্চ মানের চিকিৎসা সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মানুষের আস্থা অর্জনই আমাদের প্রধান উদ্দেশ্য।”

হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক হাসান মাহমুদ,কামরুজ্জামান টুটুল,এস এম মিরাজ মুন্সী ও সাইফুল ইসলাম সিফাতসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক,বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন