প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ চার আসামি গ্রেপ্তার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি থানা পুলিশের বিশেষ অভিযানে একটি সিআর মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) ফরিদ উদ্দিন, এএসআই (নিঃ) মো. মনিরুল হক এবং সঙ্গীয় ফোর্স থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানে চাঁদপুর সদর সিআর-১০৫৪/২৪ মামলায় ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামি মো. জাকির হোসেন (৫০)-কে গ্রেপ্তার করা হয়।

একই অভিযানে জিআর মামলা নং-১৬০/২৫-এর পরোয়ানাভুক্ত আরও তিন আসামি— তাজুল ইসলাম (৫০), মো. লিটন (৪০) ও মো. রাজু (২২)-কে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চার আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা এবং পরোয়ানাভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন