একটি করে বৃক্ষরোপণ করবো জনে জনে -সবুজ দেশে সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে – গাছ লাগান পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি সাহেব বাজার আন নূর ইসলামী পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ১৩ জুলাই সোমবার বিকাল ৫: ৩০ ঘটিকায় বৃক্ষরোপন কর্মসূচি ২০২৬ ভাটনিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপন ও বিতরণ করা হয়েছে।
এ-সময় উপস্থিত ছিলেন আন-নূর ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের উপদেষ্টা মাওলানা জাহাঙ্গীর
মাওলানা আলমগীর হোসাইন, মাও: মাহমুদুল হাসান,
ওমর ফারুক, সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরজু,
চাঁদপুর জেলা ছাত্র শিবিরের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহবুব আলম, শাহরাস্তি পৌরসভা ছাত্রশিবিরের সভাপতি মো: সাইফুল ইসলাম।
বৃক্ষরোপন সহযোগিতায় ছিলেন : শিমুল, রায়হান , আঃ আজিজ, মো: হোসাইন প্রমুখ।