প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তির বৃহত্তর টামটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক পাটোয়ারী জানাজা সম্পন্ন

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬

শাহরাস্তি বৃহত্তর টামটা উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক পাটোয়ারীর নামাজের জানাজা নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি, মেহের ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আবু ইউসুফ রুপন পাটোয়ারীর পিতা শাহরাস্তি বৃহত্তর টামটা  ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল হক পাটোয়ারী দীর্ঘ বছর ধরে মানুষের কল্যাণে কাজ করেছেন। গত ১২ জুলাই রবিবার তিনি ঢাকায় ইন্তেকাল করেন। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

১৩ জুলাই জহিরুল হক পাটোয়ারীর জানাজার নামাজ বলশিদ পাটোয়ারী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে।

মরহুমের নামাজের জানাজায় উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারীর লিটন, পৌরসভা বিএনপির আহ্বায়ক আবুল কালাম সহ প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁদপুর ট্রিবিউন অনলাইন মাল্টিমিডিয়ার প্রধান সম্পাদক, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য,  শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন