প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে হাজীগঞ্জের মেধাবী শিক্ষার্থী সামিয়া ইসলাম মৌ। এ সাফল্যে পরিবার,শিক্ষক ও এলাকাবাসীর মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে।
সামিয়া ইসলাম মৌ হাজীগঞ্জ চিলড্রেন একাডেমি থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে। সে হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন দিনার কন্যা।
এ অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলীর আন্তরিক পাঠদান,অভিভাবকদের সার্বক্ষণিক উৎসাহ-অনুপ্রেরণা এবং শুভানুধ্যায়ীদের সহযোগিতার কথা স্মরণ করে পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
সামিয়া ইসলাম মৌ’র বাবা হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরজিল হোসেন দিনার বলেন,ভবিষ্যতেও সে যেন নিষ্ঠা ও অধ্যবসায়ের মাধ্যমে আরও বড় সাফল্য অর্জন করতে পারে,সে জন্য সকলের কাছে দোয়া কামনা করি।
মেধাবী এই শিক্ষার্থীর অসাধারণ সাফল্যে হাজীগঞ্জের শিক্ষক,অভিভাবক,সহপাঠী ও স্থানীয় বাসিন্দারা আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।