প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

টানা বৃষ্টিতে শাহরাস্তিতে বসতঘরের অংশ ও নলকূপ পুকুরে ধস, অসহায় পরিবারের সহায়তার আকুতি

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের ভাটনিখোলা গ্রামে টানা তিন দিনের ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে এক ক্ষুদ্র ব্যবসায়ীর বসতঘরের একাংশ, নলকূপ, টয়লেট এবং বেশ কয়েকটি গাছ পুকুরে ধসে পড়েছে। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল। তিনি পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী মো. হানিফ মিয়াজি ও মো. মাহবুব আলম।

স্থানীয় সূত্রে জানা যায়, ভাটনিখোলা গ্রামের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী মো. সামছুল আলমের বসতঘর ও নলকূপটি একটি পুকুরের একেবারে পাশে অবস্থিত ছিল। কয়েক দিনের টানা বর্ষণ ও ঝড়ো বাতাসে পুকুরপাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। এতে মুহূর্তের মধ্যেই নলকূপটি সম্পূর্ণভাবে পুকুরে তলিয়ে যায়। পাশাপাশি বসতঘরের একাংশ, একটি টয়লেট এবং কয়েকটি গাছও পুকুরে ভেঙে পড়ে।

ক্ষতিগ্রস্তের স্ত্রী মনি বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ছোট একটি চায়ের দোকান চালিয়ে কোনো রকমে আমাদের সংসার চলে। এই বড় ক্ষতি কীভাবে সামাল দেব বুঝতে পারছি না। ঘর ও নলকূপ মেরামতের মতো আর্থিক সামর্থ্য আমাদের নেই।”

তিনি সরকার, স্থানীয় প্রশাসন এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানান।
স্থানীয় বাসিন্দারা জানান, অতিবৃষ্টির কারণে পুকুরপাড়ের মাটি দুর্বল হয়ে এই ধসের ঘটনা ঘটেছে।

 

তারা ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়াতে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সমাজের বিত্তবানদের দ্রুত এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন