প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে ইকবাল হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ নভেম্বর, ২০২৪

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নে দেবর-ভাবির পরকীয়ার সম্পর্কের জেরে একই এলাকার বখাটেদের মারধরে ইকবাল হোসেন নামে এক শ্রমিককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা।

এ ঘটনায় হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলার কালীরবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

জানা যায়, কালীর বাজারে জাহাজের ডগ এ নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন নিহত ইকবাল হোসেন। তার সাথে বড়ভাই আনোয়ার হোসেন স্ত্রী ময়না বেগমের সাথে পরকীয় সম্পর্ক ছিল। এই বিষয়টি আশেপাশের এবং তার গ্রামের কিছু লোকজন জেনে ফেলে পরবর্তীতে ময়না বেগমের মোবাইলটি কৌশলে চুরি করে নিয়ে যায় এবং মোবাইলটির রেকর্ডিংয়ে পরকীয়া সংক্রান্তে কিছু কথাবার্তার তথ্য পাওয়া যায়।

একই এলাকার মিল্লাত হোসেন, সুজন, আরমান, সাব্বির সহ ৪/৫ জন বখাটে মিলে ৩০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। টাকা না দিলে রেকর্ডিংয়ের কথাবার্তা ভাইরাল করে দেওয়ার হুমকি-ধমকি দিয়ে থাকে। একপর্যায়ে ইকবাল হোসেনকে ডেকে কালির বাজার লঞ্চঘাটে মারধর করে তারা ১০ হাজার টাকা নিয়ে যায়।

মোবাইলের জন্য ইকবাল হোসেন তাদের কাছে গেলে আবারো মারধরের শিকার হন। সেখান থেকে ইকবাল হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন