প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেফতার

মো. সিদ্দিকুর রহমান নয়ন
প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬

শাহরাস্তি মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস টিম ৯ জুলাই ২০২৬ তারিখে মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে।

এ সময় শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের চিতোষী আরএম স্কুলের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে হাবিবুর রহমান (১৯) নামে এক যুবককে তার নিজ হেফাজতে থাকা ১০০ (একশত) গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হাবিবুর রহমানের পিতা রমিজ মিয়া, মাতা পারভীন বেগম। তিনি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চান্ডাল (পদ্মার পাড়) এলাকার বাসিন্দা।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় এফআইআর নং-২০, তারিখ: ১০ জুলাই ২০২৬, জি.আর. নং-২১৩, তারিখ: ১০ জুলাই ২০২৬ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পরে গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন