চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুলাই ২০২৬ রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শফিকুল ইসলাম, এএসআই (নিঃ) মো. আজাদ হোসেন এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের খেড়িহর এলাকার সাতবাড়ীয়া নুরানী মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করে।
অভিযানে জসিম উদ্দিন (৩৭), পিতা- আব্দুল হাই, সাং- শ্যামপুর (মজুমদার বাড়ি), চিতোষী পশ্চিম ইউনিয়ন, শাহরাস্তি এবং মো. ইয়াছিন (৪১), পিতা- হারুনুর রশিদ, সাং- মানিকপুর (বড় বাড়ি), থানা- চাটখিল, জেলা- নোয়াখালীকে তাদের নিজ নিজ হেফাজত থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (এফআইআর নং-১৯, জিআর নং-২১২, তারিখ: ৯ জুলাই ২০২৬) দায়ের করা হয়েছে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃত দুই আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।