মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই স্লোগানকে সামনে রেখে শাহরাস্তি কৃষ্ণপুর পৌরসভা ১১ নং ওয়ার্ডে মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা বিকেল ৫ টায় বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
সাংবাদিক ও নাট্যকার রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় এর সভাপতিত্বে – আবদুর রহমান আরজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার নাজির হোসেন পাটোয়ারী, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল,সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, মো.মাহবুব আলম, হানিফ মিয়াজি,রুহুল আলম তরুন, ইঞ্জিনিয়ার মোঃ কামরুজ্জামান জামাল , জহিরুল হক পাটোয়ারী, বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, নাছির উদ্দিন পাটোয়ারী, ডাঃ দিদার হোসেন, ব্যবসায়ী মোঃ মাকসুদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির – জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস,ইমরান হোসেন, আব্দুল্লাহ, শিমুল।
অনুষ্ঠানের প্রধান অতিথি ওসি মীর মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন অভিভাবক সন্তানের বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন মাদক মুক্ত পরিবার সমাজ গঠন ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে,সন্ধ্যার পরে আপনার সন্তান কোথায় যায়, কি করে ,দিনে কার সাথে ঘুরে, সেই বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান। মাদকমুক্ত সমাজ ও পরিবার অনলাইন জুয়া সহ সকল বিষয়ে প্রশাসনের পাশাপাশি সমাজকে সচেতন থাকতে হবে এগুলো বন্ধ করা স্বার্থে।
অনুষ্ঠানে কৃষ্ণপুর গ্রামের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক গণমাধ্যম কর্মীসহ সকল পর্যায়ের যুব সমাজ উপস্থিত ছিলেন।