প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে চাঁদপুরে রাজমিস্ত্রি গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬

চাঁদপুর শহরের আদালত পাড়া এলাকায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় ছাদ থেকে নিচে পড়ে রুবেল ব্যাপারী (৩৫) নামে এক রাজমিস্ত্রি গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আদালত পাড়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন রুবেল। কাজের একপর্যায়ে ভারসাম্য হারিয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

আহত রুবেল ব্যাপারী চাঁদপুর পৌরসভার পূর্ব শ্রীরামদী এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

এদিকে, এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা নির্মাণকাজে শ্রমিকদের জন্য নিরাপত্তা বেল্ট, হেলমেটসহ প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন