প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

পালিয়েও শেষ রক্ষা হলো না হাইমচরের সবুজের, বিয়ের আগেই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬

ঢাকায় পালিয়ে থেকে চাঁদপুরের হাইমচর উপজেলায় গ্রামের বাড়িতে বিয়ে করতে আসা মাদক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ​বুধবার রাত ৯টার দিকে উপজেলার কালাচৌকিদার মোড়সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

​গ্রেপ্তার শহিদ গাজী ওরফে সবুজ গাজী হাইমচর থানার চরভাঙ্গা (পূর্ব নাম গাজীপুর) এলাকার নুর ইসলাম গাজী ওরফে নুরুল হক গাজীর ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, সবুজের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় ২০১৬ সালের একটি মাদক মামলা রয়েছে। ওই মামলার জিআর পরোয়ানা মাথায় নিয়ে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বিয়ে করার উদ্দেশ্যে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন। গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিয়ের কনে দেখার প্রস্তুতির আগেই তাকে গ্রেপ্তার করা হয়।

​হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসান জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরোয়ানাভুক্ত আসামি সবুজকে কালাচৌকিদার মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাকে আদালতে পাঠানো হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন