প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে চার বছরের শিশু ধর্ষণচেষ্টায় যুবক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ জুলাই, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলায় ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার  অভিযোগে রাফি(২০) নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। সোমবার (৬ জুলাই) উপজেলার নারায়নপুর পৌরসভার কালিকাপুর মুন্সি বাড়িতে এ ঘটনাটি ঘটে।

মঙ্গলবার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ওসি হাফিজুর রহমান মানিক।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিকাপুর গ্রামের প্রবাসী ইউসুফের ছেলে রাফি ৬ জুলাই দুপুরে একই বাড়ির ৪ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে রাস্তার পাশে ধর্ষণের চেষ্টা করে। এই চিত্র দেখে ফেলে একই এলাকার আলম নামে এক ব্যক্তি। পরে আলম চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে রাফিকে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে রাফিকে উদ্ধার করে থানা নিয়ে আসেন। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের বলেন, এ বিষয়ে শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন