প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ প্রাইভেট হসপিটাল অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত ডা. আবুল কালাম আজাদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬

চাঁদপুর জেলার বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চিকিৎসক,রাজনীতিবিদ ও সমাজসেবক ডা. মো. আবুল কালাম আজাদ।

তিনি ফরিদগঞ্জ উপজেলার কৃতিসন্তান এবং দীর্ঘদিন ধরে চিকিৎসাসেবা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। নবনির্বাচিত সভাপতি ডা. আবুল কালাম আজাদ হাজীগঞ্জ পূর্ব বাজারে অবস্থিত শাহ মিরন হাসপাতালের একজন সুনামধন্য চিকিৎসক হিসেবে পরিচিত।

চিকিৎসাসেবায় তাঁর আন্তরিকতা, পেশাগত দক্ষতা ও মানবিক আচরণের কারণে হাজীগঞ্জ উপজেলা ছাড়াও চাঁদপুর জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তাঁর সুনাম রয়েছে বলে জানা গেছে।

সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়ায় ডা. মো. আবুল কালাম আজাদ বলেন, “মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, আমি যেন তা সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে পালন করতে পারি—সেজন্য সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করছি।”

তিনি বলেন, হাজীগঞ্জের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান উন্নয়ন,রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধভাবে কাজ করার লক্ষ্যে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন