প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রদলের শিক্ষা উপকরণ ও বিশুদ্ধ পানি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬

মতলব সরকারি কলেজ গেইটে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে আজ ৬ জুলাই সোমবার  মতলব দক্ষিণ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন, কলম, স্কেলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং পরীক্ষা চলাকালে স্বস্তিদায়ক পরিবেশ তৈরির লক্ষ্যে এ কার্যক্রম পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ ফয়সাল খন্দকার, মতলব সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তামজিদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম শাওন, ইকবাল হোসেন সাকিল, শাওন প্রধান, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদল নেতা ইয়াসিন আরাফাত শুভ, সজিব, জসিম এবং মতলব পৌর ছাত্রদল নেতা সাদেক প্রধান, আরাফাত সোহান, মোরসালিন, তারিক, তানজিল, মিনহাজ, সিহাব, আল আমিন মিয়াজিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রনেতা মোঃ ফয়সাল খন্দকার জানান, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান ছাত্রদলের সামাজিক ও মানবিক কার্যক্রমের সামান্য অংশ। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে-সংকটে ছাত্রদল সবার আগে থেকেছে এবং থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন