প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের মাড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬

হাজীগঞ্জের কালচোঁ উত্তর ইউনিয়নের মাড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়েছে।

সরকারি কার্যক্রমের অংশ হিসেবে রোববার (৫ জুলাই) দুপুরে বিদ্যালয় মাঠের পাশে ফলজ, বনজ ও ঔষধি চারাগাছ রোপনের মধ্য দিয়ে এ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুব আফছার, ইউনিয়ন বিএনপি সভাপতি মো. আলমগীর হোসাইন খোকন।

এসময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ প্রতি গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন, অতিথিবৃন্দ। তারা শিক্ষার্থীদের গাছের চারা রোপনে উদ্বুদ্ধ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন ইয়াজদানীর সভাপতিত্বে ও দাতা পরিবারের সদস্য, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক জিসান আহমেদ সিদ্দিকীর উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি এসএইচ ডা. জাফর উল্যাহ, ইউপি সদস্য সৈয়দ আহম্মদ রতন উপস্থিত ছিলেন।

এছাড়া অতিথি হিসেবে ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ, সদস্য সচিব খোরশেদ আলম সুমন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রুবেল মিয়াজী, যুবনেতা উজ্জ্বল প্রধানীয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নির্বাচনি ইশতেহারে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে প্রতিটি শিশুকে প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগানোর সঙ্গে সম্পৃক্ত করতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে এ সবুজায়ন কার্যক্রম শুরু হয়েছে।

সবুজায়নের অংশ হিসেবে আগামি পাঁচ বছরে দেশের স্কুল, কলেজ ও মাদরাসায় মোট পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানে সবুজ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা এবং প্রকৃতি সংরক্ষণের মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন