প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে সম্ভাব্য মেয়র প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটুর গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬

স্মার্ট,পরিচ্ছন্ন ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণের অঙ্গীকার নিয়ে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে তিনি সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি স্থানীয়দের সুখ-দুঃখ,সমস্যা ও এলাকার সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।

এ সময় তিনি বলেন,“আমি একটি আধুনিক, পরিচ্ছন্ন,পরিকল্পিত ও নাগরিকবান্ধব হাজীগঞ্জ পৌরসভা গড়ে তুলতে চাই। পৌরবাসীর প্রত্যাশা পূরণে আন্তরিকতার সঙ্গে কাজ করাই আমার লক্ষ্য। জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তাঁর সমর্থক,শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। তারা আগামী দিনে পৌরবাসীর দ্বারে দ্বারে গিয়ে অ্যাডভোকেট টিটুর পক্ষে জনমত গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

হাজীগঞ্জ পৌরসভা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মারুফ হোসেন লারা বলেন, “অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক,মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তাই আসন্ন পৌর নির্বাচনে তাঁকে মেয়র হিসেবে দেখতে চান অনেক পৌরবাসী।”

গণসংযোগ শেষে অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পুনরায় পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন,পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন (সাধু,)হাজীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ বিন শাহান শাহসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন