হিজরী নববর্ষ ১৪৪৮ এবং বাংলাদেশ ইসলামী যুবসেনার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাহরাস্তি উপজেলা শাখার আয়োজনে নাত সন্ধ্যা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে অরাজনৈতিক মানবিক সংগঠন টিম শংকরপুর কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
সংগঠনটির অসামান্য মানবিক কার্যক্রম, সন্ধ্যাকালীন একাডেমী রিডিং রুম ,পরিচ্ছন্ন অভিযান ,শিক্ষামূলক কুইজ প্রতিযোগিতা ,সংস্কৃতি ও খেলাধুলার আয়োজন , স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। সংগঠনের পক্ষে সম্মাননা স্মারক গ্রহণ করেন টিম শংকরপুরে ম্যানেজমেন্টের সদস্য সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন, আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই স্বীকৃতি আমাদের সামাজিক মানবসেবার পথচলাকে আরও অনুপ্রাণিত করবে।অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইসলামী যুবসেনা, শাহরাস্তি উপজেলা শাখার সার্বিক সফলতা কামনা করা হয় এবং মাদকমুক্ত, মানবিক ও সুন্দর সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানানো হয়।