প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড জিয়া স্পোটিং ক্লাব ও ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ জুলাই, ২০২৬

মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে শাহরাস্তি পৌর ১১ নং ওয়ার্ড জিয়া স্পোটিং ক্লাব ও ছাত্রদলের উদ্যোগে মাদকবিরোধী ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট ৩ জুলাই ২০২৬ শুক্রবার ভাটনীখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মাদকবিরোধী ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশগ্রহণ করে ।

নক আউট পর্ব খেলায় ২৪টি দল অংশ নিলেও ফাইনালে একতা একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব দুইটি দল মুখোমুখি হয় । খেলায় ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে একতা একাদশ জয়লাভ করে।

মাদক বিরোধী ডে নাইট ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান তার বক্তব্যে বলেন: ব্যতিক্রমধর্মী মাদকবিরোধী এমন আয়োজন এর মধ্য দিয়ে যুবসমাজ এবং সামাজিকভাবে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, অনলাইন জুয়া খেলা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান। খেলাধুলার মাধ্যমে দায়িত্বশীলদের প্রতিটি ইউনিয়নে ,ওয়ার্ড এবং গ্রামের যুব সমাজকে ভালো কাজের সাথে সম্পৃক্ত করতে হবে, সন্তানের বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান।

শাহরাস্তি পৌরসভা ১১ নং ওয়ার্ড এর সাবেক কমিশনার আবুল কাশেম মুন্সির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক ও রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আমির গাজী, মোঃ ফারুক হোসেন পাটোয়ারী।

আয়োজক কমিটির মধ্যে উপস্থিত ছিলেন: জাকারিয়া ফাহিম, শাহরিয়ার নাফিস, ইসমাইল হোসেন ইমন ,নুর আলম,রবিন ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন