৩ জুলাই শুক্রবার এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।
অনুষ্ঠানে কেক কাটার পূর্বে প্রধান অতিথি শেখ ফরিদ আহমেদ মানিক এমপির হাতে শুভেচ্ছা উপহার হিসেবে নিজের লেখা স্মৃতি সমাহার বইটি তুলে দেন চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ – সভাপতি, চাঁদপুর কন্ঠের সৌদি আরব ব্যুরো ইনচার্জ, সাংস্কৃতিক সংগঠক,রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়।
এই সময় উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুসদি, সাধারণ সম্পাদক এম এ লতিফ,চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আ্যডভোকেট ইয়াসিন ইকরাম, সাধারণ সম্পাদক শাওন পাটোয়ারী, এনটিভি চাঁদপুর প্রতিনিধি শরিফুল ইসলাম সহ প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।