প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সুখি-সমৃদ্ধশালী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় রাসুল (সাঃ) এর সীরাত চর্চা অপরিহার্য: ড. শুয়াইব আহমদ

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ১০ নভেম্বর, ২০২৪

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সৌদি আরবের উদ্যোগে রিয়াদের হাইয়াস সাহাফায় রাসুল সাঃ জীবন শীর্ষক সীরাত সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব, ইউকে জমিয়ত সভাপতি ও হেফাজতে ইসলামের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর মাওলানা শুয়াইব আহমদ।

সৌদি জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আলী নূর ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ রব্বানীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন শাখার সহ-সভাপতি হাফিজ মাওলানা মুখলিছুর রহমান।

সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিতের শুভেচ্ছা বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্টিত সেমিনারে শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন রিয়াদ মহানগর জমিয়তের দায়িত্বশীল হাফিজ মাওলানা সাখাওয়াত হোসাইন শরীফ। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রিয়াদের বিশিষ্ট ব্যাবসায়ী ও সানসিটি মেডিকেলের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, রিয়াদ মহানগর হেফাজত সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম পাটোয়ারী, ইসলামী আন্দোলন রিয়াদ মহানগর সভাপতি মুফতি জহিরুল ইসলাম, বাংলাদেশ থেকে আগত অতিথি খেলাফত মজলিস নেতা মাওলানা আবুল কালাম আজাদ, রিয়াদ মহানগর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম মেহদী, রিয়াদ জমিয়তের সহ-সভাপতি মাওলানা মোবারক উল্লাহ, বাপ্রাসাফ সভাপতি ফারুক আহমদ চান, ইসলামী আন্দোলন রিয়াদ মহানগর সহ-সভাপতি মাওলানা ওসমান গনী রাসেল, মাওলানা জসিম উদ্দিন, হেফাজত নেতা মাওলানা গুফরান আহমদ, বাপ্রাসাফের সাধারণ সম্পাদক ফকির আল আমিন, ডিএমসি গ্রুপের দায়িত্বশীল জাকির আহমদ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলের মাওলনা ইজহার আহমদ, জমিয়ত নেতা মাওলানা জাকারিয়া শামীম, হেফাজতে ইসলাম নেতা মাওলানা ইয়াকুব আহমদ, জমিয়ত নেতা মাওলানা, ফয়জুল্লাহ, মাওলানা নুর হোসাইন, মাওলানা শিহাব উদ্দিন, এনামুল হক, মাওলানা শাহাদাত হোসাইন, মাওলানা গোলজার আহমদ, আহমদ জুবায়ের ইবরাহীমী, শাহাদাত আল মাহদী, মাহবুব জাদিদ, মাওলানা আফজাল হোসাইন সহ অন্যান্যরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন