প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে টামটা আদর্শ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ জুলাই, ২০২৬

শাহরাস্তিতে টামটা আদর্শ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে শাহরাস্তি টামটা আদর্শ বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন ও সচেতনতা বিষয়ক সেমিনার ও বৃক্ষরোপণ কর্মসূচী-২০২৬ স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

বৃক্ষরোপণ কর্মসূচি শুভ উদ্বোধন করেন টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জহিরুল হক পাটোয়ারী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ বিএসসি, বিএড এর সভাপতিত্বে- সহ প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন উপস্থাপনায় বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি জীবনকৃষ্ণ মজুমদার , স্কুলের
সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ সভাপতি, স্কুলের প্রাক্তন শিক্ষার্থী রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয় , স্কুলের সহকারী শিক্ষক মো: ইমান হোসেন, শিক্ষার্থী অভিভাবক মো: নাছির উদ্দীন পাটোয়ারী , প্রাক্তন শিক্ষার্থী সাংবাদিক সিদ্দিকুর রহমান নয়ন শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সহ পরিবেশের ভারসাম্য রক্ষার্থে ২৫ কোটি বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রার অংশ হিসেবে শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন