প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জের পল্লী বিদ্যুৎ অফিসে হামলায় আহত ২৫, অবরুদ্ধ ডিজিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জুন, ২০২৬
ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে এক নজিরবিহীন ও থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গ্রাহকদের হামলায় সহকর্মীদের আহত হওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতা ও দায়িত্বহীনতার অভিযোগ তুলে নিজ কার্যালয়ে ডিজিএম মো. সাইফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন বিক্ষুব্ধ বিদ্যুৎ কর্মীরা।
রোববার (২৯ জুন) দুপুরে ফরিদগঞ্জ জোনাল অফিসে এ ঘটনা ঘটে। এ সময় ২০ থেকে ৩০ জন কর্মী ‘এক দফা, এক দাবি—ডিজিএমের অপসারণ চাই’ স্লোগানে উত্তাল বিক্ষোভ প্রদর্শন করেন।
স্থানীয় ও বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গত ২৩ জুন অতিরিক্ত লোডশেডিংকে কেন্দ্র করে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের উত্তর ধানুয়া গ্রামে চরম উত্তেজনা তৈরি হয়। সে সময় চির্কা সাবস্টেশন এলাকা থেকে ধানুয়া গ্রামের একদল লোক দুই বিদ্যুৎ কর্মীকে তুলে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকেই গ্রামবাসীর একাংশের সঙ্গে বিদ্যুৎ বিভাগের তীব্র বিরোধ চলছিল।
অভিযোগ উঠেছে, এমন চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই রোববার সকালে কোনো ধরনের পুলিশি নিরাপত্তা নিশ্চিত না করেই হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেন ডিজিএম মো. সাইফুল আলম।
নির্দেশ অনুযায়ী, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর এজিএম নাজির উল্লাহর নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল উত্তর ধানুয়া গ্রামে অভিযানে যায়। সেখানে পৌঁছানো মাত্রই গ্রামবাসীর সঙ্গে বিদ্যুৎ কর্মীদের রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। গ্রামবাসীর অতর্কিত হামলায় এজিএম নাজির উল্লাহসহ অন্তত ২৫ জন কর্মকর্তা-কর্মচারী গুরুতর আহত ও লাঞ্ছিত হন।
চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন