প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে দুই মাসের নববধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা, প্রাক্তন প্রেমিক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

শাহরাস্তিতে বিয়ের দুই মাসের মাথায় নববধূর সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

শনিবার (২৭ জুন) রাতে এ ঘটনায় উপজেলার উয়ারুক এলাকায় অভিযান চালিয়ে প্রাক্তন প্রেমিক নিহাদ ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বাসিন্দা ওই নারীর দুমাস আগে বিয়ে হয়। বিয়ের দুমাস অতিবাহিত হওয়ার পর জানা যায়, তিনি অন্তঃসত্ত্বা। পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত হতে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে পরীক্ষা শেষে জানা যায়, মেয়েটি ৭ মাস ১৯ দিনের অন্তঃসত্ত্বা।

এরপর মেয়েটিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পার্শ্ববর্তী উয়ারুক গ্রামের লুতু মিয়ার ছেলে নিহাদ ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হওয়ার পর সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এরপর বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত নিহাদ ইসলাম তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে।

কয়েকদিন আগে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহাদ ইসলাম ও তার পরিবারের সদস্যরা ভুক্তভোগী এবং তার পরিবারের নিকট থেকে জোরপূর্বক একটি খালি স্টাম্পে স্বাক্ষর নেয়।

প্রভাবশালী নিহাদের পরিবারের ভয়ে ভুক্তভোগীর পরিবার আইনি ব্যবস্থা নিতে আগ্রহ হারিয়ে ফেলে। বিষয়টি শাহরাস্তি থানার নজরে আসলে থানা পুলিশ মেয়েটির পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাস দেয়। পুলিশের আশ্বাস পেয়ে মেয়েটির মা বাদী হয়ে গতকাল শাহরাস্তি থানায় একটি মামলা দায়ের করে।

মামলার বাদী জানান, তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। এছাড়াও তারা হুমকি-ধমকি দেওয়ার কারণে সে ভয়ে বিষয়টি কাউকে জানাতে পারেনি।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান জানান, প্রধান আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন