প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন

জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৮ জুন, ২০২৬

রবিবার সকাল ১০ টায়‌ শাহরাস্তিতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৬ এর শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকলিমা জাহান ।

উপস্থিত অভিভাবকদের তিনি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে আগত শিশুদের অভিভাবকদের উদ্দেশ্যে সচেতন মূলক পরামর্শ এবং ভিটামিন এ প্লাস কেন খাওয়ানো হয় সে বিষয়ে বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন ডা: মোয়াজ্জেম হোসেন, এমও (ডিসি), চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ও শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি নাট্যকার, রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় সহ
এমটি (ইপিআই), পরিসংখ‌্যানবিদ, স্বাস্থ‌্য পরিদর্শক, সিনিয়র স্টাফ নার্স সহ অন‌্যান‌্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

মাসব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ ১০ টি ইউনিয়ন এবং পৌরসভা ওয়ার্ডে ২৪১ টি কেন্দ্রে এই ক্যাপসুল শিশুদের খাওয়ানো হবে বলে কতৃপক্ষ জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন