প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

মো: জাহাঙ্গীর আলম হৃদয়
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

শাহরাস্তি শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দেয়া হয়েছে।

 

৭ জুন শনিবার সকাল ১০ টায় শাহরাস্তি শহীদ হালিম – লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা ২০২৫ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

শাহরাস্তি উপজেলা শহীদ হালিম লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা পরিচালক উত্তর এর মো: আনিছুর রহমানের সভাপতিত্বে – খাজা নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার মো: মকবুল হোসেন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মেহার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো: ইকবাল হোসেন, নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলী আজগর মিয়াজি, মাওলানা মো: রফিকুল ইসলাম আল কাদেরী ,চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি রোটারিয়ান মো: জাহাঙ্গীর আলম হৃদয়, ডা:মো: জালাল উদ্দীন কাসেমী,মো: খায়রুল হক স্বপন, চাঁদপুর জেলা হালিম – লিয়াকত স্মৃতিবৃত্তি পরীক্ষা সমন্বয়ক ছাত্রনেতা কামরুল হাসান বাবু, মো: আবদুর রহিম, শিক্ষক মাওলানা মো: আবু নোমান, সমাজসেবক মো: নুরুজ্জামান প্রিন্স সহ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, অভিভাবক বৃন্দ।

২৫ সালে অনুষ্ঠিত শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্ড ১১ জন,এ গ্রেড ৫০ জন সহ জেনারেল বৃত্তিপ্রাপ্ত প্রায় শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন