প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে মাদকাসক্তদের মাদ্রাসায় রেখে চিকিৎসা সহায়তা দেওয়া হবে: শেখ ফরিদ আহমেদ মানিক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ বলেন, চাঁদপুরে সরকারি-বেসরকারি কোনো রিহ্যাবিলিটেশন সেন্টার বা মাদক নিরাময় কেন্দ্র না থাকায় মাদকাসক্তদের মাদ্রাসায় রেখে নিরাপত্তার সঙ্গে চিকিৎসা সহায়তা দেওয়া হবে। এ জন্য শহরে তিনটি মাদ্রাসা প্রস্তুত করা হচ্ছে।

শুক্রবার সকালে চাঁদপুর জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে শহরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের শোভাযাত্রার আগে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করে সারা দেশে পুলিশ প্রশাসনের সহায়তায় ব্যাপক অভিযান শুরু করেছে বলেও জানান শেখ ফরিদ আহমেদ।

এ সময় চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নুর, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, জেলা পরিষদ প্রশাসক সলিমুল্লাহ সেলিম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে শহরে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা ও মাদকবিরোধী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সব শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন