প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

সৌদি আরবের রিয়াদে ডিপ ফ্রিজ থেকে বাংলাদেশি নারী কর্মী রত্নার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

সৌদি আরবের রাজধানী রিয়াদের মারকাব এলাকা থেকে বাংলাদেশি নারী কর্মী রত্নার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, প্রায় দুই মাস ধরে নিখোঁজ থাকার পর একটি বাসার ডিপ ফ্রিজের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রত্নার বাড়ি ঢাকায়। পরিবার সূত্রে জানা যায়, বাবা-মা না থাকায় তিনি খালার তত্ত্বাবধানে বড় হয়েছেন। দেশে তার একটি শারীরিক প্রতিবন্ধী কন্যাসন্তান রয়েছে। সন্তানের চিকিৎসা ও পরিবারের দায়িত্ব নিতে স্বপ্ন নিয়ে তিনি সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।

পরিবারের অভিযোগ, রত্নার মৃত্যু রহস্যজনক এবং তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।

এ ঘটনায় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন