প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নতুন দায়িত্বে আশরাফুর রহমান বাবু, এসএসসি ’৯৪ ব্যাচের পক্ষ থেকে সংবর্ধনা

মতলব দক্ষিণ প্রতিনিধি
প্রকাশিত: ২৭ জুন, ২০২৬

মতলব জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ায় আশরাফুর রহমান বাবুকে সংবর্ধনা দিয়েছে মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু মহল মতলব।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যায় মতলব খান কমিউনিটি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আমির খানের সঞ্চালনায় উপস্থিত বন্ধুরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে আশরাফুর রহমান বাবুকে অভিনন্দন জানান।

এ সময় বক্তারা বলেন, আশরাফুর রহমান বাবুর এ অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং বন্ধু মহল ও এলাকার জন্যও গর্বের বিষয়। তারা তাঁর ভবিষ্যৎ রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে এসএসসি ১৯৯৪ ব্যাচের বন্ধু মহলের সদস্যরা উপস্থিত ছিলেন এবং এক আনন্দঘন পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন