প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে শিশুদের নামাজে উৎসাহ দিতে ব্যতিক্রমী আয়োজন: নামাজে নিয়মিত ১৩ শিশুকে পুরষ্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬

হাজীগঞ্জ উপজেলায় টানা ২৭৫ ওয়াক্ত জামায়াতে নামাজ আদায় করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ১৩ শিশু। তাদের উৎসাহ ও স্বীকৃতি দিতে সাইকেল উপহার দিয়েছে দেশখাগুড়িয়া সমাজ কল্যাণ পরিষদ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশখাগুড়িয়া এলাকায় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ব্যতিক্রমধর্মী এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আজাদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন ইঞ্জিনিয়ার রেজোয়ানুল হাছান টিটু ও আমিরুল ইসলাম মুন্সী মীর হোসেন।

 

ওই সময় উপস্থিত ছিলেন শিল্পপতি মোবারক হোসেন, জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামাল,সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, শিক্ষক হাবিবুর রহমান, আবদুল হান্নান, মাওলানা আবু বকর, মাওলানা মজিবুর রহমান, সমাজসেবক আমিন খান মিন্টু,  নুরুন্নবী, শাহজালাল খান, সাহিদুর রহমানসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মসজিদের ইমাম ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
আয়োজকদের মতে, শিশুদের নিয়মিত নামাজ ও নৈতিক শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতেই এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন