প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ বড় মসজিদে জুমার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করলেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট টিটু

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।

শুক্রবার (২৬ জুন ২০২৬) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ পৌরসভার ৬ নং ওয়ার্ড মকিমাবাদ ঐতিহাসিক বড় মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন,“আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। হাজীগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত,আধুনিক ও সেবামুখী নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন।”

পরে তিনি মুসল্লিদের মাঝে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন,নাগরিক সেবার মান বৃদ্ধি,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনভোগান্তি নিরসনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতাকর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভা মৎস্যজীবী দলের সাবেক সহ-সভাপতি মো. কামরুল হাসান,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক,আহমেদ বিন শাহানশাহ,ছাত্রদলের নেতা,রাশেদ,ইব্রাহিম প্রমুখ,স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত মুসল্লিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার উদ্যোগকে স্বাগত জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন