প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ আটক এক

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬

চাঁদপুরে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজা উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (২৪ জুন ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর থানার বড় স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের একটি বিশেষ দল।

অভিযানে শামীম মোল্লা (২৬) নামে এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তার সঙ্গে থাকা লাগেজ ও ব্যাগ থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, আটক ব্যক্তির বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, ৭ হাজার টাকার বিনিময়ে গাঁজাগুলো শরীয়তপুরে পৌঁছে দেওয়ার কথা ছিল। তবে পথে চাঁদপুরেই অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে মাদক প্রতিরোধে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন