প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ার চৌমুহনী আলিম মাদ্রাসায় মিলাদ মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসায় -২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে মাদ্রাসার মিলনায়তনে মিলাদ মাহফিল অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন, ওই মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল কাহার আহমেদ মজুমদার।

এসময় তিনি বলেন, চৌমুহনী দারুস সুন্নাত আলিম মাদ্রাসা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। এই মাদ্রাসায় সব সময় শিক্ষার্থীরা আলিম ও দাখিল পরীক্ষায়  ভালো ফলাফল অর্জন করে  সরকারি ও বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ালেখা করে  দেশের বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

তিনি আরো বলেন, আগামী ২০২৭ সালে দাখিল ও আলিম পরীক্ষার্থীরা এখন থেকে প্রস্তুতি নেন। আপনারা যারা ক্লাস টেস্ট ও মূল্যায়ন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবেন, তাদের মধ্যে এই মাদ্রাসার সকল শিক্ষকদের পরামর্শ ক্রমে মেধা তালিকায় করে ২০ জন শিক্ষার্থীর সকল যাবতীয় খরচ আমি বহন করবো ইনশাআল্লাহ।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এবায়েদ তালুকদার ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি ও  বন্ধন সোসাইটি চৌমুহনী বাজারের সভাপতি ও বিভিন্ন সামাজিক সংগঠক কাজী হোসাইন আহমেদ, মাদ্রাসার উপাধ্যক্ষ মোস্তফা কামাল, সহকারী অধ্যাপক বাংলা মোঃ সিরাজুল ইসলাম, বরইগাঁও যুব উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম রবিউল, অভিভাবক ও বিশিষ্ট সমাজসেবক আবুল বাশার প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন