রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি থেকে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
মঙ্গলবার (২৩ জুন) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, বিক্ষোভ চলাকালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এলোপাতাড়ি মারধরে কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে এমআরএ।
বিবৃতিতে বলা হয়, হামলার ঘটনায় যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রাব্বী সিদ্দিকী ও তাঁর সঙ্গে থাকা ক্যামেরাপার্সনের ওপর আক্রমণের চেষ্টা করা হয়। এছাড়া দৈনিক সকালের মাল্টিমিডিয়া রিপোর্টার মাহফুজুর রহমান শিশিরকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এমআরএ সভাপতি ফখরুল ইসলাম বলেন, গণমাধ্যমকর্মীরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনোভাবেই হামলা, ভয়ভীতি বা হয়রানির শিকার হতে পারেন না। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং জনগণের তথ্য জানার অধিকারের ওপরও আঘাত।
তিনি হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এমআরএ সাধারণ সম্পাদক আকতারুজ্জামান বলেন, দেশের সব রাজনৈতিক দল, সংগঠন ও কর্মীদের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত। কোনো অবস্থাতেই সংবাদ সংগ্রহে বাধা দেওয়া বা হামলার ঘটনা গ্রহণযোগ্য নয়।
তিনি আহত সাংবাদিকদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যম