তিনি বলেন, আগামী ২৮ জুন দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদযাপিত হবে।
চাঁদপুরের ৮টি উপজেলা ও ২ টি পৌরসভায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৮জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩লাখ ২৪ হাজার ৮৭৩জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ঔদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ হাজার ৩৩২টি টিকা কেন্দ্রে বিরতিহীনভাবে এই কার্যক্রম চলবে।
সিভিল সার্জন বলেন এই কাজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের হলেও শতভাগ সাফল্যের জন্য অন্যান্য মন্ত্রণালয়, গণমাধ্যমসহ অংশীজনদের সহযোগিতা কামনা করেন।
চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ লতিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সভাপতি সোহেল রুশদী। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, আলম পলাশ ও ফারুক আহম্মেদ। এসময় প্রেস ব্রিফিংয়ে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।