প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি ফয়সাল হোসাইন ও সম্পাদক জুয়েল

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২৩ জুন, ২০২৬

হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের বহু প্রতীক্ষিত কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এ কমিটিতে মোহাম্মদ ফয়সাল হোসাইনকে সভাপতি এবং জুয়েল রানা তালুকদারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দীর্ঘদিন পর উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে নেতাকর্মীদের।

নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও নীতিকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রমকে বেগবান করতে কাজ করবেন বলেও নেতাকর্মীরা আশাবাদ করেছেন।

এদিকে, দীর্ঘ প্রতীক্ষার পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণাকে ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন