প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

ইমরান নাজির
প্রকাশিত: ২২ জুন, ২০২৬

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারের ব্যবসায়ীদের উদ্যোগে সোমবার ২২ জুন  বিকেলে  মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী শরফুদ্দিন বিল্লাল।

বক্তব্য রাখেন নায়েরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ  সভাপতি মাজহারুল ইসলাম মিঠু তালুকদার, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান,ব্যবসায়ী আলাউদ্দিন মেম্বার,নুরুল ইসলাম মাস্টার, সমিতির সহ সভাপতি সেলিম দেওয়ান, সাবেক ছাত্রদল নেতা রাকিব এবং ব্যবসায়ী সিদ্দিক সওদাগর প্রমুখ। বক্তারা মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের হুশিয়ারি দিয়ে বলেন, যে কোনো মুল্যে নায়েরগাঁও বাজারকে মাদক মুক্ত করা হবে।

মাদকমুক্ত নায়েরগাঁও  গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থানে থাকবে ব্যবসায়ী, যুব ও ছাত্রসমাজের লোকজন।হয় মাদক ছাড়ো, নইলে নায়েরগাঁও ছাড়ো।মাদক কারবারিদের কোনো স্থান নেই । যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান ব্যবসায়ীরা। পরে মাদকবিরোধী মিছিল বের করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গোলাম মহিউদ্দিন শামীম,তোফায়েল মৃধা, আনিছুর রহমান মিলন,কামাল পাটোয়ারী, ফরিদ হোসেন প্রমুখ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন