প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে গ্রেফতারকৃত ছয় মাদক সেবনকারী জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের অভিযান মাদক মামলার আসামীসহ সেবনকারী ৬জনকে গ্রেফতার করেছে। চাঁদপুর বিচারিক আদালতের মাধ্যমে ৬ জনকেই জেলহাজতে প্রেরণ করা হয়।

 শনিবার (২০ জুন) রাতে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে থানার একাধিক এসআই ও এসআইসহ পুলিশ ফোর্স অভিযান চালিয়ে নিয়মিত ২ মামলার আসামীসহ মাদক সেবনকারী ৬ জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

 অভিযান পরিচালনাকালে মতলব পৌরসভার বিভিন্ন এলাকা হইতে মাদক সেবনকারী অনিক গাজী(২২), পিতা- আক্তার গাজী, মাতা: ফেরদৌসি বেগম, গ্রাম- বাইশপুর (বেপারী বাড়ী),  সাব্বির হোসেন মিথন(২০), পিতা- মোঃ জহির, মাতা: শেফালী বেগম-স্থায়ী: গ্রাম- কলাদী (মধ্যে)মোল্লা বাড়ী), রাইয়ান মাহামুদ(২০), পিতা- মোঃ মানিক হোসেন, মাতা: রুমা বেগম-স্থায়ী: গ্রাম- দশপাড়া (প্রধানীয়া বাড়ী),  শাকিল(২৭), পিতা-মোঃ মনির হোসেন, মাতা-মোসাঃ রাজিয়া সুলতানা , ঠিকানা: স্থায়ী: গ্রাম- ভাংগার পাড় (কাজী বাড়ী), ৩নং ওয়ার্ড, মতলব পৌরসভা , মোঃ জাহিদ(১৯), পিতা- মোঃ জাকির, মাতা: জাহানারা বেগম-স্থায়ী: গ্রাম- উপাদী (শান্তি নগর বাজার) , উপজেলা/থানা- মতলব দক্ষিণ, জেলা -চাঁদপুর, বাংলাদেশ এবং  মোঃ সিয়াম(১৮), পিতা- মোঃ জুয়েল, মাতা: মদিনা খাতুন গ্রাম- বাঘদী (মার্কাস), থানা- নরসিংদী সদর, জেলা-নরসিংদী, বাংলাদেশ বর্তমানে সাং-নবকলস, (হেলাল মিয়ার বাসার ভাড়াটিয়া), থানা-মতলব দক্ষিণ, জেলা-চাঁদপুর’দেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে অনিক গাজী(২২) এর বিরুদ্ধে ০২টি মামলা রয়েছে বলে জানান পুলিশ।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে থানায় মাদকের মামলা হয়েছে।

রবিবার (২১ জুন) তাদেরকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।  তিনি আরো বলেন, কোনো মাদক কারবারি ও সেবনকারীদের স্থান মতলবের মাটিতে হবে না।মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন