প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় নকলের দায়ে ডিভাইসসহ আটক দুই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১ জুন, ২০২৬

চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শূন্য পদে নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে পরীক্ষার্থীসহ দুইজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঘটনাটি ঘটেছে চাঁদপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে।

 

শনিবার (২০ জুন) চাঁদপুর সরকারি কলেজে জেলা প্রশাসকের কার্যালয়ের জনবল নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকলের অভিযোগে একজন পরীক্ষার্থীকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

আটক পরীক্ষার্থী হাবিবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে কলেজ গেইট সংলগ্ন মা-কম্পিউটার দোকানে অভিযান চালানো হয়। সেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে নকলে সহযোগিতার অভিযোগে আরও দুইজনকে আটক করা হয়।

যাচাই-বাছাই শেষে ভ্রাম্যমাণ আদালতে পরীক্ষার্থী হাবিবুর রহমান এবং নকল কাজে সহযোগিতাকারী রিয়াদুল ইসলামকে ২০০ টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। অপরদিকে মা- কম্পিউটারে মালিককে জিজ্ঞাসাবাদ শেষে তার দোকানে তালা লাগিয়ে দোকানটি বন্ধ করে দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের পরবর্তীতে কারাগারে পাঠানো হয়।

চাকরি নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও জালিয়াতি রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান।

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন