প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে এএমআই’র উদ্যোগে মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠিত

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২০ জুন, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি উৎসাহ জোগাতে এসোসিয়েশন অব মডেল ইনস্টিটিউশনস (এএমআই)-এর উদ্যোগে “মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠান-২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ জুন) বিকেল ৩টায় হাজীগঞ্জ এস.এম কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি, সনদপত্র,সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা ছগির হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মাওলানা আবুল হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“একটি জাতির উন্নয়ন ও অগ্রগতির মূল চালিকাশক্তি হলো শিক্ষিত ও মেধাবী প্রজন্ম। শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মেধাবীদের যথাযথ মূল্যায়ন করা হলে তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।”

তিনি আরও বলেন,“শিক্ষার মানোন্নয়নে শিক্ষক,অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার্থীদের নৈতিক,মানবিক ও আদর্শিক মূল্যবোধে গড়ে তুলতে পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম।”

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইবতেদায়ি মাদরাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি গোলাম ফারুক মোহাম্মদ ইয়াহইয়া।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হাজীগঞ্জ পৌরসভা শাখার সেক্রেটারি মো. আব্দুর রহমান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক রুহুল আমিন,সেক্রেটারি হারুনুর রশিদ ওসমানী,উপদেষ্টা মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর আলম প্রধান,হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন পরান,বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হাজীগঞ্জ উপজেলা শাখার প্রধান উপদেষ্টা বিএম কলিম উল্লাহ ভুঁইয়া, হাজীগঞ্জ পৌরসভা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আবুল হাসানাত পাটওয়ারী,পৌরসভা শাখার সভাপতি মোহাদ্দিস মোহাম্মদ শহিদুল্লাহ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য মাওলানা মো.শফিকুর রহমান মজুমদার,সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাওলানা আবু জাফর ছিদ্দিকী, হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার এবং রামচন্দ্রপুর কাসিমিয়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন।

এসময় শিক্ষক,অভিভাবক,শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সফলতা কামনা করা হয়।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা বৃত্তির সনদপত্র,সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন।

আয়োজকরা জানান,শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন