প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নির্যাতিত মোঃ ফয়সাল খন্দকার

ইমরান নাজির
প্রকাশিত: ১৯ জুন, ২০২৬

চাঁদপুর জেলা ছাত্রদলের নবনির্বাচিত (আংশিক পূর্ণাঙ্গ) আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। অবশেষে জেলা কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নির্যাতিত ছাত্রনেতা মোহাম্মদ ফয়সাল খন্দকার।

গত ১৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ২৪ সদস্যবিশিষ্ট এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

জানা যায়, মোহাম্মদ ফয়সাল খন্দকারকে ১৪ জুলাই ২০২৪ মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিক সহ ছাত্রলীগের সন্ত্রাসরা দেশীয় অস্ত্র নিয়ে পিছন থেকে আর্তকিত হামলা করে ডান পাজরের হাড় ভেঙ্গে দেয়। ২৮ শে অক্টোবর ২০২৩ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। ২৪ শে মার্চ ২০২৪ইং রাতে মতলব দক্ষিন থানার ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালায়। কিশোর বয়সে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে অমানবিক ভাবে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়।

কমিটি ঘোষণার পর মোহাম্মদ ফয়সালের এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিকে কেন্দ্র করে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও স্থানীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও সন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্ব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন