চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক টিটু পবিত্র জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
শুক্রবার (১৯ জুন) জুমার নামাজ শেষে হাজীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস সংলগ্ন মধ্য মকিমাবাদ বাইতুল ইজ্জত জামে মসজিদে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।
এ সময় তিনি সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী দিনে একটি আধুনিক,পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গঠনে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
অ্যাডভোকেট ওমর ফারুক টিটু বলেন,“আমি সবসময় জনগণের পাশে থেকে কাজ করতে চাই। হাজীগঞ্জ পৌরসভাকে একটি পরিকল্পিত,আধুনিক ও সেবামুখী নগরীতে রূপান্তর করাই আমার লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রয়োজন।”
পরে তিনি মুসল্লিদের মাঝে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা ও জনসেবামূলক অঙ্গীকার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন,নাগরিক সেবার মান বৃদ্ধি,পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং জনভোগান্তি নিরসনে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতাকর্মী,সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা অ্যাডভোকেট ওমর ফারুক টিটুর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত মুসল্লিরা এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তার উদ্যোগকে স্বাগত জানান।