প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ নভেম্বর, ২০২৪

নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে ১৫ মাস বয়সের আরাফাত ইসলাম নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৪ টায় চাঁদপুর সদর উপজেলার দক্ষিন বাকিলা মাস্টার রোড খোকন রাড়ীর বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত শিশু হাইমচর উপজেলার আলগী দক্ষিন ইউনিয়নের পূর্বচর কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলাম মল্লিকের ছেলে।

পারিবারিক সূত্রে জানাজায়, নজরুল ইসলামের স্ত্রী শুক্রবার সকালে তার শিশু সন্তান আরাফাত ইসলামকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে যান। বিকেল ৪ টার সময় ছেলেকে ভাত খাওয়ানো অবস্থায় শিশু আরাফাত ঘর থেকে বের হয়ে যান। শিশুটির মা তার মায়ের সাথে কথা বলতে থাকেন। কিছুক্ষন পরে হঠাৎ দেখেন শিশুটি ঘরে নাই। বাড়ির সবাই মিলে খোজ করতে থাকেন। পুকুর পাড়ে গিয়ে দেখেন শিশুটির নিথর দেহ পানিতে ভেসে আছে।

শিশুটিকে নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শিশুটিকে তাদের নিজ বাড়ি হাইমচরে নিয়ে আসেন। শিশু আরাফাতের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মৃত শিশুর মা জানান, আজ সকালে হঠাৎ করে বাড়িতে যেতে মন চাইছে। তাই কাউকে না বলেই বাপের বাড়ি চলে গেছি। আমি আমার ছেলেকে হারনোর জন্যই ঐ বাড়িতে গেছি। কেন গেলাম, না গেলে আমার ছেলেটি আজ পানিতে পড়তো না। তিনি কান্না কন্ঠে জানান, আমি তাকে ভাত খাওয়ানোর সময় মা এর সাথে কথা বলতেছিলাম। ভাত খাওয়ারনোর কোন সময় সে পুকুরে গেছে আমি জানি না। আমার হাতে তার ভাতের প্লেট। আমার মা বলে তুই কারে ভাত খাওয়াচ্ছিস সে কই। দৌড়ে গিয়ে দেখি ছেলে পানিতে ভেসে আছে। আমার ছেলেকে আমি নিজের দোষের কারণে হারিয়েছে।

শিশু আরাফাতের পিতা নজরুল ইসলামের সাথে কথা বলে জানাজায়, ২ কন্যা সন্তানের পর এই ছেলেটি এসেছে। অনেক আদরের সন্তান ছিল আরাফাত। আজ তার বংশের প্রদীপ নিবে গেল। সে তার আদরের সন্তানকে হারিয়েছে। চোখের সামনে ছেলেটি সুয়ে আছে কথা বলছে না। নির্বাক চোখে তাকিয়ে আছেন। আর ভাবছেন যদি ছেলেটি কোন ভাবে বেচে যেত। আল্লাহ কি পারতো না তার ছেলেকে ফিরিয়ে দিতে। এমন ভাবেই কান্না জড়িত কন্ঠে তার মনের কষ্টের কথা গুলো বলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন