মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিকের নেতৃত্বে মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে চরমুকুন্দী গ্রামের ফরিদ সওদাগরের বসত ঘর হতে ৩’শ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী সুমন সওদাগরকে গ্রেফতার করা হয়। একই রাতে এসআই মো.ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক অভিযান চালিয়ে মতলব দক্ষিণ উপজেলার মোবারকদী এলাকা থেকে মো.জহিরুল ইসলামকে ১৩১ পিস ইয়াবা টেবলেটসহ গ্রেফতার করে থানা নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক বলেন, আটককৃত দু’জনই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।জহিরের বিরুদ্ধে মাদকের মামলা ৭টি অন্যান্য মামলা রয়েছে ৩ টি এবং সুমন সওদাগরের বিরুদ্ধেও ৩ টি মাদকের মামলা রয়েছে।
দুজনের বিরুদ্ধেই মতলব দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।পরে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় তাদের।