শিরোপা ধরে রাখার মিশন। লিওনেল মেসির আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ শুরু করছে এই ভাবনা মাথায় রেখে। সে মিশনে আজ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, যারা ২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম খেলছে ফুটবলের বিশ্বআসরে।
মেসির ৩ গোলই আর্জেন্টিনার জয়ের পথ গড়ে দিল। মেসি ৭৮ মিনিটে উঠে যাওয়ার পর আলবিসেলেস্তেদের কাজ ছিল সে ব্যবধানটা ধরে রাখা। স্কালোনির শিষ্যরা সেটা ভালোভাবেই ধরে রেখেছে। ম্যাচ শেষ করেছে ৩-০ গোলের জয় নিয়ে।