প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে বোগদাদ বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
চাঁদপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তোফায়েলেন্নেছা মায়া (৬৪) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

(১৬ জুন) সকাল ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বনবিভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মায়া বনবিভাগ রোডের পাটওয়ারী বাড়ির মৃত বেলাল পাটওয়ারীর স্ত্রী।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ওই বৃদ্ধার বাড়িতে যান এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।

 

ঘটনাস্থলেই ওই বৃদ্ধা ছিটকে পড়ে মাথাসহ শরীরে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। পরে লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়।

 

চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত বলেন, যে পরিবহন ওই বৃদ্ধাকে ধাক্কা দিয়েছে তা এখনও চিহ্নিত হয়নি। পরিবারের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ করা হয়নি।

ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) বরাবর আবেদন করা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন